ধুবাচাসো'র পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

সংগৃহীত ছবি

সারা দেশ

ধুবাচাসো'র পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত ১৮ জুলাই, ২০২১

ধুমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির (ধুবাচাসো ) পক্ষ থেকে করোনায় কর্মহীন ও কিছু অসহায় মানুষের মাঝে ঈদ উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়। শুক্রবার সোসাইটির কেন্দ্রীয় কমিটির অফিস থেকে করো না মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।  

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় মহানগর থানা এবং ওয়ার্ডের নেতারা।

সোসাইটির সদস্য ও সমাজের বিত্তবান মানুষের সহযোগীতায় ঈদ উপহার সামগ্রী সংগ্রহ করে তা অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। -বিজ্ঞপ্তি 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads