ঢাকার ধামরাইয়ে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অনুমোদনহীন দুই ইট ভাটা বন্ধে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রাশাসন।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপর পর্যন্ত ধামরাইয়ের সদর ইউনিয়নে ডমরান এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ জানান, পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী যে সকল ইট ভাটার কাগজপত্র নেই সেই ভাটা গুলো বন্ধের নির্দেশ রয়েছে। মোল্লা ব্রিকস ও ভাই ভাই ব্রিকস দুটি তাদের বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি। তাই ব্রিকস দু'টি ভেঙে দেওয়া হয়েছে। সেই সাথে দুটি ব্রিকস দুটির মালিককে ২ লক্ষ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।





