ধান কেটে বাড়ি কৃষকের পৌছে দিল সেনবাগ উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ধান কেটে বাড়ি কৃষকের পৌছে দিল সেনবাগ উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ এপ্রিল, ২০২০

নোয়াখালী সেনবাগে কৃষকদের পাকা ধান কেটে ও মাড়াই করে বাড়ি দিচ্ছেন নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার সকালে থেকে সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেকবলীগ আহবায়ক শফিকুজ্জামান শিমু, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা যুবলীগ নেতা দিদারুল ইসলাম দিদার, ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান ও সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীর ,খোরশেদ আলম বাবু, জুয়েল, সোলেমান, ওমর ফারুক, নেতৃত্বে প্রায় অর্ধশত নেতা কর্মী বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কৃষকদের মাঠে থাকা পাকা ধান কেটে ও মাড়াই করে বাড়িতে পৌছে দিচ্ছেন।

বৃহস্পতিবার সেনবাগ উপজেলার আহম্মদপুর গ্রামের কৃষক আবু তাহেরর ৫ গন্ডা জমির পাকা ধান কেটে ও মাড়াই করে বাড়ি পৌছে দিয়েছে তারা। এরআগে বুধবার যুবলীগ ও স্বেচ্চঅসেবকলীগ কাবিলপুর সফিউল্লাহ মিয়ার ৮ গন্ডা ও মোহাম্মদপুর গ্রামের কৃষক লিটনের এক কানি জমিনের ফসল কেটে বাড়ি পৌছে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

কৃষকরা বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কীভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, কীভাবে অর্থের সংস্থান হবে- এ চিন্তায় দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। এ সময় ধান কাটার সাহায্য করতে আসে যুবলীগ,স্বেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads