টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালীর ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও বিদায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনায় ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। বিশেষ অতিথি’র বক্তব্য দেন, জামালপুর কোর্টের জেলা জজ রফিকুল ইসলাম, ময়মনসিংহ কৃষি বিশবিদ্যালয়ের সহকারী অধ্যপক ড. মহির, ভাইঘাট উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবার কল্যান টাস্ট্রের সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন ও ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলীসহ অন্যান্যরা।
আলোচনাসভা শেষে বিদায়ী শিক্ষক ও প্রাক্তণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।





