‘এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ স্লোগানে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় তিন গ্রাহককে ঋণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ চত্ত্বরে তিন জন গ্রাহককে ১ লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা ঋণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিআরডিবি কর্মকর্তা সুমন মোল্লাসহ বিআরডিবির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান বলেন, বর্তমান সরকার দেশের প্রান্তি জনগোষ্ঠীর ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক স্বচ্ছলতা তৈরী করতে বিআরডিবি’র আওতায় এই ঋণ কার্যক্রম চালু করেছে। বিআরডিবি এসএমই ঋণ নিয়ে দেশের প্রান্তিক মানুষ নিজেদের ভাগ্য উন্নয়নের সুযোগ পাচ্ছে। আজ যারা এই ঋণ নিলেন তারা সঠিকভাবে নিজেদের ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করে নিজেদের ভাগ্যবদল করতে সক্ষম হবে বলে আশা করছি।





