ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর বাজার জামে মসজিদে শুক্রবার জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ঘে ৬ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আবুল হোসেন ভূঁইয়া , আনোয়ার হোসেন ভূঁইয়া ও মসজিদের মোয়াজ্জেম আবু সাইদ, এজাজ আহমেদ মন্টু , জিন্নত সিকদার, জুবায়ের সিকদার।
খোঁজ নিয়ে জানা যায়, এ ঘটনায় আহত আবুল হোসেন ভূঁইয়া , আনোয়ার হোসেন ভূইয়া। কার্তিকপুর গ্রামের পীর আবদুল আওয়াল ভূঁইয়ার ছেলে। আহত সকলের বাড়ি কার্তিকপুর এলাকায়।
এলাকাবাসী জানায়, কার্তিকপুর বাজার জামে মসজিদে জুমার নামাজ পড়তে আসা হাবিবুর রহমান চুন্নুর সাথে এ ঘটনায় আহত আবুল হোসেন ভূঁইয়া, আনোয়ার হোসেন ভূঁইয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল ও আনোয়ার চুন্নু মিয়ার উপর চড়াও হয়। করে। হাবিবুর রহমান চুন্নু কুসুমহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান পান্নুর বড় ভাই।
এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান পান্নু বলেন. হাবিবুর রহমান আমার বড় ভাই। মসজিদের নিচতলায় অতিরিক্ত লোক হওয়া দ্বিতীয় তলায় তাদের নামাজ পড়তে যাওয়ার অনুরোধ করলে আবুল হোসেন ভূঁইয়া , আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, কাউকে উপরের তলায় যেতে হবে না। এই নিয়ে হাবিব ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়। তারা আমার বড় ভাইকে গালাগালি করে। পরে বিষয়টি ঝগড়ায় রুপান্তর হয়। আমি বিষয়টি নিয়ে দুঃখিত।
আহতদের স্বজন কামাল উদ্দিন বলেন, আনোয়ার হোসেন বাবুকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। অন্যদের অবস্থাও ভাল নয়। তাদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসাপাতালে ভর্তি করা হয়েছে। দোহার থানার ওসি তদন্ত আরাফাত হোসেন বলেন, পুলিশ গিয়েছে। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।





