প্রাণাঘাতি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৬৬৮ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭৯২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ করোনা রোগী।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৯২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৪ হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৪৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ৩৬ হাজার ২৪ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৯৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ লাখ ১৪ হাজার ২৫৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৩৫১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৬৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।





