দেশে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি : আইইডিসিআর

সংগৃহীত ছবি

জাতীয়

দেশে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি : আইইডিসিআর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ মার্চ, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে দেশে নতুন করে কেউ আক্রান্ত হননি। তাই কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত তিনজনই রয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।  

আজ সোমবার দুপুর সোয়া ১২টার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

আইইডিসিআর মহাপরিচালক জানান, সন্দেহভাজন যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের কারো মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

তিনি বলেন, বাংলাদেশে রোববার তিনজনের সংক্রমণ নিশ্চিত হওয়ার পর নতুন করে চারজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারও শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বিদেশ থেকে আসলেই কিন্তু আক্রান্ত নয়। অনেকেই কিন্তু বাইরে থেকে আসলে ভিন্ন আচরণের শিকার হচ্ছেন। বাড়ির লোকজন প্রতিবেশি তাদের সঙ্গে ভিন্ন আচরণ করছেন। এমন আচরণ করলে তাদের বাইরে থাকতে হবে। তাহলে এ রোগ ছড়িয়ে যাওযার আশঙ্কা রয়েছে। আমি আহ্বান জানাব আপনারা তাদের সহযোগিতা করবেন।

বিদেশফেরতদের বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, বিদেশ থেকে কেউ এলে অবশ্যই বাড়িতে অন্তত দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময় ওই ব্যক্তি বাড়ির বাইরে বেরিয়ে এদিক-সেদিক ঘোরাফেরা করলে প্রতিবেশীদের স্মরণ করিয়ে দিতে হবে যে, তিনি কোয়ারেন্টাইনে আছেন। তিনি যেন বাসাতেই থাকেন।

তিনি বলেন, দেশে ৩ জন করোনায় আক্রান্ত এ খবর দেওয়ার পর আইইডিসিআরের হটলাইনে বোরবার বিকাল থেকে ৫০৯টি কল এসেছে । এর মধ্যে ৪৭৯ কল করোনা সংক্রান্ত। আইইডিসিআরে সরাসরি এসেছেন ১৮ জন। ৪ জনের শরীরের নমুনা নিয়েছি, তারা কেউ আক্রান্ত না।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads