জাতীয়

দেশে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়াল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ এপ্রিল, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে একদিনে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮১ জনে।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৯২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একদিনে ৫ হাজার ৯১৫ জনের সেরে ওঠার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads