দেশে করোনায় প্রাণ হারাল আরও ১ জন, আক্রান্ত বেড়ে ৫৪

সংগৃহীত ছবি

জাতীয়

দেশে করোনায় প্রাণ হারাল আরও ১ জন, আক্রান্ত বেড়ে ৫৪

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজন মারা গেছেন। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও তিন জন।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয়জনে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪ জনে।

আজ বুধবার করোনা ভাইরাস নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

গতকাল মঙ্গলবার পর্যন্ত আইইডিসিআর'র তথ্য অনুযায়ী, ভাইরাসটিতে শনাক্ত হয়েছিল ৫১ জন। এরমধ্যে পাঁচজন মারা গেছেন, ২৫ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।

অন্যদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads