দেশে করোনায়  আরও ২১ মৃত্যু, শনাক্ত ২১৩৯

সংগৃহীত ছবি

জাতীয়

দেশে করোনায় আরও ২১ মৃত্যু, শনাক্ত ২১৩৯

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ নভেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৫ জনে। এছাড়া, নতুন করে ২ হাজার ১৩৯ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৬ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ২১৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭৬৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৯৯ শতাংশ।

নতুন যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ এবং নারী ছয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৮৩ জন বা ৭৬ দশমিক ৯৬ শতাংশ এবং নারী এক হাজার ৪৩২ জন বা ২৩ দশমিক ০৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬০৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমকি ৮২ শতাংশ।


গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads