জাতীয়

দেশে করোনায় আরও ১৫ রোগীর মৃত্যু, নতুন শনাক্ত ১৪৬৯

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ নভেম্বর, ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জনের।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন। মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রামে ৫ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ১ জন রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ৫ জন রয়েছেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। 

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads