দেশে করোনা কেড়ে নিল আরো ৫০ প্রাণ

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

দেশে করোনা কেড়ে নিল আরো ৫০ প্রাণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫০ জন মারা গেছেন।

এছাড়া সময়ে  ১৯১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪৪ হাজার ২০ জনে। আর প্রাণঘাতি ভাইরাসে দেশে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ২৩৪ জন।

আজ মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৮৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ১২৩টি এবং পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৭১২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ১২ হাজার ৫৬টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪.৮৭ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৩১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫০ জনের মধ্যে পুরুষ ৪৪ এবং নারী ছয়জন।

গত ডিসেম্বর মাসে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ৮৫ লাখ। মৃতের সংখ্যা ছয় লাখ ৯৭ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা প্রায় এক কোটি ১৭ লাখ।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads