দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

সংগৃহীত ছবি

জাতীয়

দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ নভেম্বর, ২০২০

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২৭৫ জন। এছাড়া ২ হাজার ১১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জন করোনা রোগী।

আজ বুধবার ১৮ নভেম্বর করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার দেশে আরও ২ হাজার ২১২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্ত হয়ে মারা যান আরও ৩৯ জন।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৭৮৮ জন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads