দেশে করোনায় আরো ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৫৯

ফাইল ছবি

জাতীয়

দেশে করোনায় আরো ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৫৯

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ জুলাই, ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৯ জন।

নতুন করে মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৭ জন নারী। আর এখন পর্যন্ত প্রাণঘাতি ভাইরাসে প্রাণ হারিয়েছেন মোট ২ হাজার ৬১৮ জন। 

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads