দুর্গাপুরে বিবেকানন্দ জন্ম জয়ন্তী উৎসব উদযাপিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দুর্গাপুরে বিবেকানন্দ জন্ম জয়ন্তী উৎসব উদযাপিত

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০২০

স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মজয়ন্তী উৎসব নেত্রকোণার দুর্গাপুরে উদযাপিত হয়েছে। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আয়োজনে শুত্রুবার বিকেলে পৌর শহরের কল্লাগড়া শ্রী রাম কৃষ্ণ আশ্রমে এই উৎসব অনুষ্ঠিত হয়।

মানুষের কল্যাণ এবং সার্বিক উন্নতিতে কাজ করেছেন স্বামী বিবেকানন্দ।  অজ্ঞ, কাতর, পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কাজে, তাদের স্বমহিমায় উদ্ভাসিত করার লক্ষ্যে তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। তার এই গুণাবলী বর্তমান যুব সমাজের মাঝে তুলে ধরাই মূল্য উদ্দেশ্য বলে জানায় আয়োজকরা ।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ আদিবাসীদের ঐতিহ্যবাহী বিভিন্ন নৃত্য পরিবেশন করে । পাশাপাশি ধর্মীয় আলোচনা ও পিএসসি, জেএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এই সময় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি গৌতম দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রী মৎ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ, কল্লাগড়া শ্রী রাম কৃষ্ণ আশ্রম সাধারণ সম্পাদক প্রভাত সাহা, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাধারণ সম্পাদক রনি তালুকদার, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, জামাল তালুকদার, রাজেশ গৌড়, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সদস্য তুষার সাহা, দিবস সাহাসহ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads