দুর্গাপুরে বিদেশি পিস্তলসহ শীর্ষ দুই সন্ত্রাসী আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দুর্গাপুরে বিদেশি পিস্তলসহ শীর্ষ দুই সন্ত্রাসী আটক

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ ডিসেম্বর, ২০২০

নেত্রকোণার দুর্গাপুরে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি আদিবাসী শীর্ষ সন্ত্রাসী সুবেস চিসিম (৩০) ও পেলেষ্টার দারিং (২৪) কে আটক করে পুলিশ। মঙ্গলবার পৌর শহরে বিরিশিরি এলাকা থেকে তাদের আটক করা হয় । আটককৃত দুই জনই ময়মনসিংহের হালুয়াঘাটের ভুটিয়াপাড়ার বাসিন্দা । 

পুলিশ সূত্রে জানা যায়, বিরিশিরি নির্জন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন দোকান ও পথচারীদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা চালায় । খবর পেয়ে দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিরিশিরি বধ্যভূমি কাছ থেকে তাদের আটক করে । এসময়  তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকে বিদেশি ৭.৬৫ ক্যালিবার পিস্তল জব্দ করে । এই ঘটনায় পুলিশের সাব-ইন্সপেক্টর গোলাম মোস্তফা বাদী হয়ে ছিনতাই ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখবে দূর্গাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে । 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ শীর্ষ দুই সন্ত্রাসীকে ধরতে আমরা সমর্থ হয়েছি । এ ঘটনায় দুটি মামলা ও ইতিমধ্যে দায়ের হয়েছে । আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।  

উল্লেখ্য, শীর্ষ সন্ত্রাসী সুবেস চিসিমের বিরুদ্ধে ইতিপূর্বে ময়মনসিংহে হালুয়াঘাট অস্ত্র আইনে ও শেরপুরে ৩৬৩/৩৪ ধারায় দুইটি মামলা রয়েছে । 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads