দুর্গাপুরে করোনাজয়ী ৭ পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দুর্গাপুরে করোনাজয়ী ৭ পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন, ২০২০

নেত্রকোনার দুর্গাপুরে করোনা জয়ী সাত পুলিশ সদস্যকে বরণ করে নিলেন দুর্গাপুর থানার পুলিশ সদস্যরা ‌। সোমবার সকালে থানা চত্বরে ফুল ও হাতে তালি দিয়ে তাদের বরণ করে নেন সহকর্মীরা। 

এর আগে, গত ১০ই জুন থানার ২ জন উপ-পরিদর্শক, এ এস আই/কনস্টবল সহ মোট ৭ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয় । এর পরেই স্থানীয় একটি হোটেলে আক্রান্ত এই পুলিশ সদস্যরা আইসোলেশনে ছিলেন । 

কয়েক দফা তাদের নমুনা পরীক্ষার পর গত ২৭ই জুন তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় আজ তাদের বরণ করে নেয়া হয় । 

এই সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমিন নেলি, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) মীর মাহবুব আলম, উপ- পরিদর্শক আব্দুল হালিম, উপ- পরিদর্শক আসাদুজ্জামান আসাদ, উপ- পরিদর্শক সুমন চন্দ্র দাস সহ দুর্গাপুর থানার সকল পুলিশ সদস্যা।

এই দিয়ে সোমবার নতুন করে দুর্গাপুরে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে । এই নিয়ে পুরো উপজেলা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ জনে । আর সুস্থ হয়েছে ২৪ জন । 

নতুন আক্রান্ত তিন জনের মাঝে ২ জন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও একজন উপজেলার লক্ষ্মীপুরে বাসিন্দা । 

এখন পর্যন্ত উপজেলায় মোট ৫ শত ৪৫ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । এর মাঝে এখন পর্যন্ত প্রায় ৪ শত ৯০ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । আর ৪৭ জন পুরো উপজেলায় করোনায় শনাক্ত বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে । 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads