দুমকিতে শিল্পকলা একাডেমির শুভ উদ্ধোধন

উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস ও নাট্যকার এবং অভিনেত্রী তমালিকা কর্মকার ফিতা কেটে শিল্পকলা িএকামির শুভ উদ্বোধন করেন।

প্রতিনিধির পাঠানো ছবি

আনন্দ বিনোদন

দুমকিতে শিল্পকলা একাডেমির শুভ উদ্ধোধন

  • দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ডিসেম্বর, ২০১৯

দুমকিতে শিল্পকলা একাডেমির শুভ উদ্ধোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার (৬ই ডিসেম্বর) মুজিব বর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস এর উদ্যোগে এবং সাংস্কৃতিকমনা ও বিশিষ্ট ব্যক্তিদের সহযোগীতায় বহু দিনের প্রত্যাশিত এ শিল্পকলা একাডেমির সূচনা এবং শুভ উদ্ধোধনী অনুষ্টানের আয়োজন করা হয়।

বধুর সাঁজে সজ্জিত উপজেলা অডিটরিয়ামে স্থানীয় শিল্পীরা এবং বিশিষ্ট নাট্যকার ও অভিনেত্রী তমালিকা কর্মকার সুরের আগুনে দর্শকদের মাতিয়ে তোলেন।

উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের দুমকি উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, প্রেস ক্লাব সভাপতি জসিম উদ্দিন সুমন, সাংবাদিক সাইফুল ইসলাম, শ্রীরামপুরর আওয়ামীলীগ শাখার সভাপতি নাসির উদ্দিন মৃধা, অধ্যক্ষ জামাল হোসেন, নাট্যকার ও শিল্পী গোষ্ঠী সহ সকল কলেজ ও বিদ্যালয়ের প্রধানগন, ছাত্র-ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads