ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা খলিলুর রহমানকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।
গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় তাকে এই দণ্ড প্রদান করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস সায়াদাত খবর নিশ্চিত করেন।
জানা গেছে, খলিলুর রহমান শৈলকুপায় সরকারি হাটের জমি জাল দলিল করে সেখানে নিজ ছেলে রাহুলের নামে “রাহুল সুপার মার্কেট” করেন। বিষয়টি অনুসন্ধান করে সত্য প্রমানিত হলে দুদক একটি মামলা দায়ের করেন। সোমবার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যশোরের একটি আদালত ৭ বছরের দণ্ড প্রদান করেন।





