নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় হালতি বিল(মিনি কক্সবাজার) বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসে নৌকাডুবিতে দুই ভাইয়ের মৃত্যুের ঘটনায় পর্যটকবাহী সকল নৌকা চলাচলে বিধিনিষেধ দিয়েছেন প্রশাসন। শনিবার(৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার হালতি বিলে পর্যটকবাহী সকল নৌকা বিধিনিষেধ দেয়া হয়।
এদিকে হালতি বিলে নৌকাডুবির দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দিনভর পুলিশ ও আনছার সদস্যরা পাটুল ঘাটে অবস্থান করেন। তারা দিনভর তদারকি করে পর্যটকদের ফিরেয়ে দেন এবং একটি মাঝিমাল্লাদের নিয়ে একটি সমিতি ঘঠন করার পরামর্শ দেয়া হয়। যাতে প্রশাসনের যে কোন সিদ্ধান্ত তাদের কাছে অতিদ্রুত পৌছায়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হালতি বিলে ভ্রমণপ্রিয় পর্যটকরা লাইফ জ্যাকেট পরিধান ছাড়া নৌকায় চলাচল করতে পারবেন না। সেজন্য সকল নৌকার মাঝিদের নির্দেশ দেয়া হয়েছে। এবং নৌকায় ধারণ ক্ষমতার বেশি পর্যটক নেয়া যাবে না। কিন্তু বিল এলাকার মানুষদের চলাচলের জন্য খোয়া নৌকা স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
গত শুক্রবার(২৯ সেপ্টেম্বর) বিকেলে বাবা-মায়ের সঙ্গে দুই শিশু আব্দুল্লাহ ও আব্দুর রহমান লালপুর থেকে হালতি বিল মিনি কক্সবাজারে বেড়াতে আসে। এ সময় পাটুলঘাট থেকে একটি ভাড়া নৌকায় ওঠেন তারা। সেই নৌকায় বিভিন্ন এলাকার প্রায় ১৭ জন আরোহী ছিলেন। নৌকাটি পাটুলঘাট থেকে ছেড়ে খোলাবাড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের গিয়ে ভেড়ায়। সেখান থেকে নৌকাটি ছেড়ে বিলে ঘোরাঘুরি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়িতে ফেরার জন্য নৌকায় পাটুল ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় চলন্ত নৌকাটি একটি বৈদ্যুতিক খুঁটির টানা তারের সঙ্গে আটকে গিয়ে নৌকা উল্টে ডুবে যায়। এ সময় পানিতে ডুবে ওই দুই শিশু নিখোঁজ হয়।
পরে স্থানীয়রা লোকজন খবর পেয়ে নৌকা নিয়ে ঘটনাস্থলে লোকজনকে উদ্ধার করতে গেলে সবাইকে উদ্ধার করা হলেও ওই দুই শিশুকে নিখোঁজ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন । খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৮টার দিকে ওই দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, স্থানীয় প্রশাসনের নির্দেশনায় হালতি বিলে পাটুল স্পটে পুলিশ মোতায়েন আছে । ঘটনার পর থেকে পর্যটকবাহী সকল নৌকা চলাচলে বিধিনিষেধ দিয়েছেন উপজেলা প্রশাসন। পরবতী নির্দেশনা না দেয়া র্পন্তত পুলিশি কার্য্যক্রম অব্যহত থাকা হবে।
এ ব্যপারে নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুইঞা বলেন, প্রশাসনের পক্ষ থেকে ২০১৯ সালে হালতি বিলে নৌভ্রমণে মাঝিদের ১শটি লাইফ জ্যাকেট সরবরাহ করা হয় কিন্তু সেই জ্যাকেট তারা ব্যবহার করছেন না।
উল্লেখ্য গত বছরও হালতি বিলে নৌকাডুবিতে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকসহ দুজনের মৃত্যু হয়েছিল। ওই সময় প্রশাসনের পক্ষ থেকে হালতি বিলে নৌভ্রমণে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হয়েছিল। তবে এ বছর নৌকায় কোন লাইফ জ্যাকেট রাখতে দেখা যায়নি।





