দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপন উদ্বোধন করলেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপন উদ্বোধন করলেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ অগাস্ট, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

গতকাল দিনাজপুর শহরের শিশু পার্কের পাশের ঘাগরার ধারে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সহধর্মিনী তৌফিকা আহমেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহমুদুল ইসলাম, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফইজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোঃ মাহফুজুল হকসহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের দিক নির্দেশনা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ১১ থেকে ১৪ এবং ২৭ থেকে ৩০ আগষ্ট পর্যন্ত অফিস প্রাঙ্গণ, বাপাউবোর অধিগ্রহনকৃত জমি, খাল, নদীতীর ও অন্যান্য ফাকা জায়গায় ১০ লক্ষ ফলজ, বনজ, ভেষজ ও অন্যান্য গাছের চারা রোপনের কর্মসূচী গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুর মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে ৮ হাজার বৃক্ষরোপনের কার্যক্রম গ্রহণ করেছে। বৃক্ষরোপনের এ কার্যক্ররম আওতায় ২৩৫টি ফলজ, ২০৩টি ভেষজ, ৫৩টি বনসহ মোট ৪৯১টি গাছ লাগানো হলো। পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের আওতায় এ উপলক্ষে ধারাবাহিকভাবে মোট ৬ হাজার ১৫০টি গাছ লাগানো হবে। এর মধ্যে ৪ হাজার ৯০০টি ফলজ, ২৫০টি ভেষজ, ১ হাজারটি বনজ গাছ রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুর কর্তৃক ইতোমধ্যেই বর্ষার শুরুতেই মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে ধারাবাহিকভাবে ২ হাজার ১৪৫টি গাছ রোপন করে যথাযথভাবে পরিচর্যা করছে। এর মধ্যে ২ হাজারটি গুটিআম, ৫০টি জাম, ৫০টি জাম্বুরা, ১৫টি পেয়ারা, ১০টি চালতা ও ২০টি বটগাছ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads