দিনাজপুরের চাঞ্চল্যকর আনোয়ারুল হত্যা মামলার প্রধান আসামি সাইফুল আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দিনাজপুরের চাঞ্চল্যকর আনোয়ারুল হত্যা মামলার প্রধান আসামি সাইফুল আটক

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২ সেপ্টেম্বর, ২০২০

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা দিনাজপুরে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামী সাইফুল ইসলাম (৪০)কে আটক করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর দিনাজপুর শহরের শেখপুরা রেলঘুন্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল দিনাজপুর সদর উপজেলার স্বরসতীপুর গ্রামের মো. সফিউদ্দিনের ছেলে।

রোববার (২ সেপ্টেম্বর) সকালে র‌্যাব ১৩ দিনাজপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক সাইফুল চলতি বছরের ২১ জুন সদর উপজেলার স্বরসতীপুর গ্রামে মৃত আতিয়ার রহমানের ছেলে আনোয়ারুল ইসলাম (৩২)কে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরদিন ২২ জুন দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের সুন্দরা জুলুকাপাড়া আনোয়ারুল ইসলামের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়।

২৮ জুন নিহতের বোন নাসিমা আক্তার বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে সাইফুল পলাতক ছিল।

শনিবার সন্ধ্যায় র‌্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর শহরের শেখপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রোববার আটক সাইফুলকে দিনাজপুর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads