দাগনভূঞা উপজেলা ভূমি অফিস মঙ্গলবার পরিদর্শন করেছেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও রাজস্ব আদায়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।





