দাগনভূঞায় ডাকাতের হাতে নিহত নৈশপ্রহরীর দাফন সম্পন্ন, পরিবারে চলছে শোকের মাতম

ফাইল ছবি

সারা দেশ

দাগনভূঞায় ডাকাতের হাতে নিহত নৈশপ্রহরীর দাফন সম্পন্ন, পরিবারে চলছে শোকের মাতম

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুন, ২০২০

দাগনভূঞা উপজেলার বেকেরবাজারে ডাকাতের হাতে নিহত নৈশপ্রহরী আবদুল মান্নান (৪৫)ওরফে মনুর পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারীতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

গতকাল বৃহস্পতিবার বাদ আসর তার নামাজে জানাজা বেকেরবাজারে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় মাতুভূঞা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লা আল মামুন বক্তব্য রাখেন। জানাযায় ইমামতি করেন জমিরিয়া সোলতানিয়া ইসলামীয়া মাদরাসার মহতামিম মুফতি আতা উল্যাহ। শেষে আশ্রাফপুর গ্রামের বসু জমাদার বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবার সূত্র জানায়, মান্নানের তিন মেয়ে রয়েছে। বড় মেয়ে নুসরাত সুলতানা রিয়া দক্ষিন নেয়াজপুর মকবুল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণি, মেঝ মেয়ে সাবিনা ইয়াছমিন প্রিয়া দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণি ও ছোট মেয়ে সানজিদা ইয়াছমিন প্রেমা জমিরিয়া সোলতানিয়া ইসালামীয়া মাদ্রাসায় ১ম শ্রেণিতে অধ্যয়নরত।

এদিকে গোলাগুলিতে নিহত তিন ডাকাত বরগুনা জেলার আমতলী থানার দুলাল মাতব্বর (৪৫), বাবুল মোল্লা (৪০) ও নওগাঁ জেলার মো: বিদ্যুৎ (৩২) এর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প। অপর গ্রেফতারকৃত পটুয়াখালী জেলার দুলাল পেড়া (৪৫) কে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত: বৃহস্পতিবার ভোরে ফেনী-মাইজদী মহাসড়ক সংলগ্ন বাজারের শরিয়ত এন্ড ব্রাদার্সের তালা ভেঙ্গে ট্রাকে মালামাল তুলছিল। নৈশপ্রহরী মনু ও রফিক ঘটনাটি দেখে শোরচিৎকার করে বাধা দেয়।লোকজন টেরপেয়ে মসজিদের মাইকেও ঘোষনা দেয়। এতে পুলিশ ও আশপাশের লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ৪ জনকে আটক করে। এদের দুজন পুলিশের সঙ্গে গোলাগুলি করতে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়।হাসপাতালে নেয়া হলে আরেকজন মারা যায়।

দাগনভূঞা থানার ওসি আসলাম সিকদার জানান, এ ঘটনায় থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি ছোরা, তালা কাটার যন্ত্র সহ ডাকাতির সরঞ্জাম, ডাকাতি করা মালামাল ভর্তি সহ ট্রাক উদ্ধার করা হয়

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads