সারা দেশ

দাউদকান্দিতে সিআইপি ও মিডিয়া ব্যক্তিত্ব হেলেনা জাহাঙ্গীরের মত বিনিময়

  • দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর, ২০২০

কুমিল্লার দাউদকান্দিতে কুমিল্লা উত্তর জেলা আ.লীগের নব গঠিত কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন জয়যাত্রা টেলিভিশনের সত্বাধীকারি ও সিআইপি হেলেনা জাহাঙ্গীর।

আজ রোববার সকাল সাড়ে ১১ টায় তার গ্রামের বাড়ি স্থানীয় মাইজপাড়া গ্রামে তিনি এ মত বিনিময় সভা করেন।

এ সময় তিনি আজ থেকে স্থানীয় আ.লীগের সাথে থেকে আগামী দিনগুলোতে রাজনীতিতে সরাসরি যুক্ত থাকার ঘোষণা দেন এবং জনগনের পাশে থেকে রাজনীতি করতে চান বলে সাংবাদিকদের জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খোরশেদ আলম ও সোহরাব হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব গরীব হোসেন, আ.লীগ নেতা মোঃ সেলিম, মোঃ হানিফ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads