বকশীগঞ্জ উপজেলায় দশানী নদী থেকে এক বিরল প্রজাতির শোল মাছ ধরা পড়ে।
আজ রবিবার উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে দশানী নদী থেকে হাসর উদ্দিন ছেলে আবু তালেব মাছ ধরতে যায়।
এসময় তার জালে ৫ ফুট লম্বা বিরল প্রজাতি শোল মাছ ধরা পড়ে। পরে মাছটি বাড়িতে নিয়ে আসেন। মাছটি দেখতে মুখটা শোল মাছ, লেজটা বাইম মাছের মত। অনেকটা শোল মাছ।
এ খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে এলাকার শত শত উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় করে। অনেকে বলাবলি করছেন এটা কি মাছ? না কি অন্য কোন জলজ¦ প্রাণী।





