দল থেকে উইপোকা ও ছারপোকাদের বের করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ফাইল ছবি

রাজনীতি

দল থেকে উইপোকা ও ছারপোকাদের বের করতে হবে: তথ্যমন্ত্রী

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৭ অক্টোবর, ২০১৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলে যে সমস্ত অনুপ্রবেশকারী উইপোকা ও ছারপোকা ঢুকেছে তাদেরকে বের করতে হবে।

আজ রোববার চট্টগ্রাম নগরীর কিং অব চিটাগাং এ আওয়ামী লীগ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় ৬ সাংগঠনিক জেলার প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের পর আওয়াম ীলীগ ২১ বছর ক্ষমতায় ছিল না। বুকে পাথর বেধে তখন আন্দোলন সংগ্রাম করা হয়েছে। তখন সংগঠন দুর্বল ছিল না, শক্তিশালী ছিল। সেই শক্তির উপর ভর করে শেখ হাসিনার নেতৃত্বে এবং সেই পোর খাওয়া নেতাকর্মীদের নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রতিবন্ধকতা অতিক্রম করে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় গেছে।’

তিনি বলেন, “আমাদের সেই পোর খাওয়া নেতৃত্বের আদলে এখন নেতাকর্মী দরকার। বাঙ্গালি না বাংলাদেশী দ্বিধাদ্বদ্ধে থাকা, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী যে শক্তি একুশ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন আমাদের উপর যারা অত্যাচার করেছে, পেট্রোল বোমা মারার সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে সংগঠনে দরকার নেই। তাদেরকে দল থেকে বের করতে হবে।”

‘পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে কোনো কোনো এলাকায় আলস্যতা দেখা দিয়েছে’ জানিয়ে তিনি বলেন, ‘এই সুসময় সবসময় থাকবে এটি মনে করার কোন কারণ নেই। যেকোনো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ৭৫ সালে যখন বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয় তখন কেউ ভাবেনি আমাদের দলে এই ধরনের একটি দুর্যোগ বয়ে আসবে।’

হাছান মাহমুদ বলেন, ‘পেট্রোল বোমা বাহিনী স্বাধীনতাবিরোধী চক্র যারা আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় চাননা তারা বসে নাই। সুতরাং তাদের আজকের ষড়যন্ত্রের নতুন সংস্করণ হচ্ছে আমাদের সংগঠনের মধ্যে উইপোকা-ছারপোকা ঢুকিয়ে দিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই ষড়যন্ত্র থেকে দলকে রক্ষা করতে হবে।’

তথ্যমন্ত্রী বলেন, যুগে যুগে যখন আওয়ামী লীগের দুঃসময় এসেছে তখন অনেক নেতা ভোল পাল্টিয়ে মূল নেতৃত্বের কাছ থেকে সরে গেছে। ক্ষমতাসীনদের সাথে আপোষ ও আঁতাত করেছে। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা কারো সাথে আপোষ ও আঁতাত করেনি।

সম্মেলনে উপস্থিত নেতা কর্মীদের আওয়ামী লীগের প্রাণ হিসাবে অভিহিত করে তিনি বলেন, ‘তৃণমূলের কারণেই ৭০ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে টিকে আছে।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের পরিচালনায় প্রতিনিধি সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads