ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ জুলাই, ২০২১

ভারতের ত্রিপুরার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উভয় দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে ২০টি কার্টনে ভর্তি ৩০০ কেজি আম পাঠানো হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান, কাস্টম সুপারিটেনডেন্ট মোহাম্মদ আলী, ভারতের পক্ষে আম গ্রহন করেন আগরতলার সহকারি হাই কমিশনার মো. জোবায়ের হোসেন, বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রেজাউল হক চৌধুরী, আগরতলা হাই কমিশনের সচিব মো. আসাদুজ্জামান, বন্দরের ম্যানেজার দেবাশীষ নন্দী,স্থলবন্দর বিওপির বিজিবি কর্মকর্তা সুবেদার আব্দুর রহমান,ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ প্রমূখ।

আমগুলো আগরতলা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে।

আগরতলার সহকারি হাই কমিশনার মো. জোবায়ের হোসেন বলেন, প্রধানমন্ত্রী শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছেন। এতে ভারত-বাংলাদেশের দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে। সৌজন্যের আদানপ্রদানের সঙ্গে সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও আরও দৃঢ় হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads