মধ্যপ্রাচ্য

তুরস্কে অভিবাসীদের নৌকাডুবে ৮ জনের মৃত্যু

  • ''
  • প্রকাশিত ১৫ মার্চ, ২০২৪

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কানাক্কালেতে অভিবাসী বহনকারী একটি রাবার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

কানাক্কালের গভর্নর ইলহামি আকতাস আনাদোলুকে জানিয়েছেন, শুক্রবার ভোরে চার অভিবাসীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টার এবং বিমানের সাহায্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গভর্নর জানিয়েছেন, মোট কতজন অভিবাসী নৌকায় ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

/মামুন

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads