সারা দেশ

তীব্র শীতে কাঁপছে গাইবান্ধা

  • ''
  • প্রকাশিত ২৮ জানুয়ারি, ২০২৪

প্রতিনিধি গাইবান্ধা: 

নদ-নদী বেষ্টিত উত্তরের জেলা গাইবান্ধার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডা বাতাস। রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯ টায় গাইবান্ধা জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতের কারণে কাহিল অবস্থা শিশু ও বয়োবৃদ্ধ মানুষের। গ্রামাঞ্চলের মানুষ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ সাত উপজেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে। এতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও হাসপাতালের চিকিৎসকদের। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। এ জন্য শিশু ও বয়স্কদের ঠাণ্ডা থেকে দূরে রাখাসহ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন চিকিৎসক।

কর্মজীবী মানুষেরা বলেন, অতিরিক্ত শীতে কাহিল তারা। অতিরিক্ত ঠাণ্ডায় কাজ না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, জেলার তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও কয়েকদিন এ অবস্থা বিরাজ করতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads