সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে অবশেষে তিন সপ্তাহ পর দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। মঙ্গলবার ঢাকা রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের কে পুলিশ উদ্ধার করেন। উদ্ধারকৃত দুই ছাত্রী হলো জয়মণ্টপ ইউনিয়নের তাসলিমা আক্তার তিবনা ও ঢাকার নবাবগঞ্জের সোহানা আক্তার।
গতকাল মঙ্গলবার সৈয়দ মিজানুর ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের সূত্র ধরে থানার একটি চৌকস অভিযানিক টিম তথ্য প্রযুক্তির সাহায্যে ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে নিখোজ ঐ দুই মাদ্রাসা ছাত্রী কে উদ্ধার করেন।
উল্লেখ্য ১ অক্টোবর দেওলি সওদা( রাঃ) বালিকা হেফজ খানার দই শিক্ষার্থী নিখোঁজ হলে তাদের পরিববারের পক্ষ থেকে ২ ই অক্টোবর সিংগাইর থানায় মাদ্রাসার দুই ছাত্রী নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন। এ নিয়ে জাতীয় দৈনিক বাংলাদেশের খবর সহ আরও কয়েকটি পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে থানা পুলিশ উদ্ধারে অভিযান চালান। এর পর তথ্যপ্রযুক্তির সহযোগিতা গতকাল মঙ্গলবার ঢাকার হাজারীবাগ থেকে তাদের উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে পরিবারের কাছে তাদের বুঝিয়ে দেন। । মাদ্রাসা থেকে চলে গিয়েছিল তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রীর পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ সিংগাইর থানা পুলিশ ও সংবাদকর্মীদের ধন্যবাদও কৃতজ্ঞতা প্রকাশ করেন।





