সিরাজগঞ্জের তাড়াশে গেট ধসের ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ-তাড়াশ- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা:মো:আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসময় তিনি গাবরগাড়ী গ্রামে নিহত তোজাম্মেল হক (৫৫) ও বস্তুল গ্রামে নিহত রাশিদুল ইসলামের বাড়ীতে যান এবং নিহত পরিবারদের সমবেদনা জানান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ছিলো গুল্টা হাট। এসময় উপজেলার গুল্টা শহীদ এম, মুনসুর আলী ডিগ্রি কলেজের চত্বরেও গরুর হাট বসে। বিকেল ৪ টার দিকে হাট যখন জমে উঠেছে ঠিক তখনই গেট ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ওই কলেজের প্রভাষক আবুল বাশার অভিযোগ করে বলেন, কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ একক সিদ্ধান্তে সৌন্দর্য বর্ধন কারার জন্য তিন মাস আগে পাকা গেটটি নির্মাণ করেন। নিম্নমানের কাজ করার ফলে এ দূর্ঘটনা ঘটে।
পরিদর্শনের সময় এমপির সাথে ড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ আনোয়ার হোসেন খাঁন ও প্রভাষক মর্জিনা ইসলামসহ ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উজ জামান, মোঃ মোক্তার হোসেন, তালম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ আকাস উপস্থিত ছিলেন।





