সিরাজগঞ্জের তাড়াশে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অফিস চত্তরে ৮ হাজার ১৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদদের প্রত্যেককে বিনামূল্যে সরিষা, ভুট্রা, গমসহ বিভিন্ন রবি শষ্য বীজ ও সার বিতরণ করা হয়।
ইউএনও মো. মেজবাউল করিমের সভাপতিত্বে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবীদ লুৎফুন্নাহার লুনা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম নাগিব মাহফুজ, মোঃ আব্দুল মমিন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।





