সারা দেশ

তালায় দ্বিতীয় ধাপে টিসিবির পণ্য বিতরণ

  • তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ এপ্রিল, ২০২২

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের দ্বিতীয় ধাপে ১২৩৩ কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১৬ এপ্রিল) দুপুরে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান সরদার জাকির হোসন উপস্থিত থেকে এই টিসিবির খাদ্যপণ্য বিতরণ করেন।

এসময় নয়টি ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ২০ মার্চ ১ম ধাপের তালা উপজেলার এ কার্যক্রম শুরু হয়। উপজেলায় ১২ হাজার ৪০১ পরিবার ৫৬০ টাকার বিনিময়ে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ২ কেজি ছোলা ও ২ লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads