টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৪২ জন অসহায়, দুস্থ ও হতদরিদ্র ব্যক্তিকে ১লাখ ৭২ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরে স্থানীয় এমপির অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে এসব অনুদান দেওয়া হয়।
এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউএনও আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দরিদ্রদের মাঝে অনুদানে চেক বিতরণ করেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।





