জাতীয়

ঢাবিতে করোনার টিকাদান শুরু আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ অক্টোবর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আজ থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে আজ।

আজ সকাল সাড়ে ৯টায় টিকাদান কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মোহাম্মদ মুর্তজা মেডিক্যাল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্পে টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

চলবে আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত। ১লা নভেম্বর থেকে দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি শুরু হবে। টিকা নিতে জাতীয় পরিচয়পত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা অন-স্পট নিবন্ধনের মাধ্যমে তাৎক্ষণিক প্রথম ডোজের টিকা নিতে করতে পারবেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সরকারি কর্মচারী হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কেন্দ্রে নিবন্ধন করা সত্ত্বেও ঢাবি সংশ্লিষ্ট যারা এখনও টিকা গ্রহণ করতে পারেন নি, তারা এনআইডি, শিক্ষার্থীর আইডি কার্ড এবং টিকাকার্ড প্রদর্শন করে অস্থায়ী টিকা কেন্দ্রে ১ম ডোজ টিকা নিতে পারবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্র ছাড়া দেশের অন্য কোনও টিকাকেন্দ্রে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের সেখানেই টিকা নিতে হবে।

যারা ইতিমধ্যে এক ডোজ টিকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্রে নিয়েছে, মোবাইলে মেসেজ আসা সাপেক্ষে তারা একই টিকার দ্বিতীয় ডোজ এই অস্থায়ী ক্যাম্প থেকে নিতে পারবেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads