সারা দেশ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হলেন দীপন দেবনাথ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ অক্টোবর, ২০২৩

 সাইফুল ইসলাম, সিংগাইর, মানিকগঞ্জ:

 মানিকগঞ্জ জেলার  সিংগাইর উপজেলা  নির্বাহী কর্মকর্তা   দীপন দেবনাথ ইতঃপূর্বে জেমকন সাহিত্যে পুরস্কার পাওয়ার  পর এবার   তিনি   জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা  নির্বাচিত হয়েছেন।

গত ১৭ অক্টোবর  ঢাকা বিভাগীয় কমিশনার  ও বাছাই কমিটির সভাপতি  মো. সাবিরল ইসলাম এবং সদস্য সচিব ও প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মির্জা মো. হাসান খসরুর স্বাক্ষরিত একটি  পরিপত্রে  এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য  দীপন দেবনাথ  ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি সিংগাইরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর  পর থেকেই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখছেন।

ইউএনও দিপন দেবনাথ বলেন,  প্রাথমিক শিক্ষা  হচ্ছে সমাজ ব্যবস্থার  মূলভিত্তি ।  এই  পর্যায় হতেই  শিশুদেরকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা কার্যকর উদ্যোগ গ্রহণের চেষ্টা করছি। আমার  এই প্রচেষ্টা অব্যাহত রাখবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads