ডিসি অফিস থেকে ভুয়া বিসিএস ক্যাডার আটক

সংগৃহীত ছবি

জাতীয়

ডিসি অফিস থেকে ভুয়া বিসিএস ক্যাডার আটক

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ৭ সেপ্টেম্বর, ২০২০

রাজধানীর উত্তরায় উপ পুলিশ কমিশনারের অফিস থেকে সোমবার দুপুরে বিসিএস ক্যাডার পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তার প্রতারকের নাম মো. হাফিজুর রহমান (৪২)। তিনি নিজেকে ২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ও বাংলা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত বলে পরিচয় দিতেন।

উত্তরা পূর্ব থানার এসআই ইশতিয়াক জানান,আটককৃত প্রতারককে উপ পুলিশ কমিশনারের অফিস থেকে উত্তরা পূর্ব থানায় নিয়ে আসা হয়েছে।এবং তাকে  জিঙ্গাস্সাবাদ চলছে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলেছে।

উত্তরা দক্ষিণখান জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরে সময় কিছু জমি সংক্রান্ত অনৈতিক তদবির নিয়ে এসে নিজেকে তখন ২২তম বিসিএস ক্যাডার ও বাংলা কলেজের রাষ্ট্র বিঞ্জানের প্রভাষক পরিচয় দেন। তার কথা বার্তা আচার আচরণে সন্দেহ বাংলা কলেজে খোঁজ নেওয়া হয়। তারা জানায়, এই নামে সেখানে কেউ কর্মরত নেই। পরে আটক করা হয় তাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads