বৈচিত্র

ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০২২-২০৩৫) বাস্তবায়নের প্রতিবন্ধকতা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর, ২০২৩

"ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০২২-২০৩৫) বাস্তবায়নের প্রতিবন্ধকতা" বিষয়ে বিএডিসি (BADC) সহ সরকারী প্রতিষ্ঠানসমূহকর্তৃক জলাশয় ভরাট” সম্পর্কিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ ডিসেম্বর রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে বিআইপি কনফারেন্স হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশইনস্টিটিউট অব প্ল্যানার্স এর উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, নগর গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেসট্রাস্ট (ব্লাস্ট) এবং নিজেরা করি এর সহযোগিতায়“ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০২২-২০৩৫)বাস্তবায়নের প্রতিবন্ধকতাঃ বিএডিসি (BADC) সহ সরকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক জলাশয় ভরাট”শীর্ষক একটি সংবাদ সম্মেলন বুধবার ১৩ ডিসেম্বর রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে বিআইপি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে বিআইপি’র সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন বলেন,ঢাকার কেন্দ্রীয়নগর এলাকায়১৯৯৫ থেকে ২০২৩ পর্যন্ত জলাধার এবং সবুজ এলাকা যথাক্রমেপ্রায় ৩০.৯৮% এবং ২৬.০৭% থেকে৪.৬০% এবং ২২.৮৭% শতাংশে হ্রাস পেয়েছে। এছাড়াও, ঢাকা কেন্দ্রীয়নগর এলাকার নির্মিত অংশ পর্যবেক্ষণকরলে দেখা যায়, ১৯৯৫ থেকে ২০২৩ পর্যন্ত তা ২৬.৪৫% থেকে ৪৯.৫৩% পর্যন্ত পৌঁছে গিয়েছে। এ পর্যায়ে বিএডিসি কর্তৃক জলাশয় ভরাটের এই অনিয়মকে বৈধকরনের জন্য ভূমি ব্যবহারের শ্রেণী পরিবর্তন করার ব্যাপারটি কতটা যৌক্তিক সেটি আমাদের নৈতিকভাবে উপলব্ধি করা এবং এই অনিয়মকে প্রতিরোধ করা উচিৎ।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. সুলতানা কামাল বলেন, আমার আইন না মানার সংস্কৃতির মধ্যে বাস করছি। অন্যের ভাল না দেখার সংস্কৃতির মধ্যে বাস করছি। অর্থাৎ আমরা মানবিক এবং সামাজিক দায়দায়িত্ব পালন করার পরোয়া করি না। ছোট একটি কাজের জন্য অনুমতি নিতে একজনসাধারণ মানুষের কারও কারও জীবদ্দশায়ও হয় না। কিন্তু যারা অনুমতি না নিয়ে, আইন না মেনে কাজ করতে পারে তারা নির্দ্বিধায় অনিয়ম করে যাচ্ছে। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে অন্যের অধিকার সম্পর্কে কেউ সচেতন নই।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান গুলোর পাশাপাশি সরকারি সংস্থা গুলোও যে সরকারি নিয়ম অমান্য করছেন সেটির দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। সম্পূর্ণরূপে সংবিধান লঙ্ঘন করে, প্রধানমন্ত্রীর অনুশাসন লঙ্ঘন করে সরকারি প্রতিষ্ঠান বিএডিসি তার জলাশয় ভরাট করার ভূমিকায় নিজেকে পরিচালিত করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads