ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম

মোহাম্মদ শফিকুল ইসলাম

সগৃহীত ছবি

জাতীয়

ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ অগাস্ট, ২০১৯

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর কমিশনার করা হয়েছে। আর সিআইডির প্রধান করা হয়েছে আর পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

এ ছাড়া এসবিতে দায়িত্বরত উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেনকে পুলিশ সদর দফতরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্ব দেয়া হয়েছে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads