ডাকসু নির্বাচনকেও কলঙ্কিত করা হয়েছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সংগৃহীত ছবি

শিক্ষা

ডাকসু নির্বাচনকেও কলঙ্কিত করা হয়েছে : রিজভী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ মার্চ, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ডাকসু নির্বাচনকেও কলঙ্কিত করা হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ২৯ ডিসেম্বর মধ্যরাতের ভোটের সংস্কৃতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বের হতে পারেনি।  গত রাতেও ব্যালটবাক্স ভরানো হয়েছে, যার প্রমাণ পাওয়া গেল আজ কুয়েত মৈত্রী হলে। বস্তাভর্তি সিল মারা ব্যালট পাওয়া গেল। এরকম কাজ করে ডাকসু নির্বাচনকেও কলঙ্কিত করা হল।

তিনি বলেন, নির্বাচনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিজয় নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে।

তিনি বলেন, মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে ডাকসু নির্বাচন সরকারেরই নীতি ও নীলনকশা অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে কিনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত যাবতীয় আয়োজন করেছে ছাত্রলীগকে অবৈধপন্থায় বিজয়ী করার জন্য।

বিএনপির এ নেতা আরও অভিযোগ করে বলেন যে,  তাদের কাছে তথ্য রয়েছে যে পুলিশ ক্যাম্পাসে নেতিবাচক ভূমিকা পালন করছে, যাতে সাধারণ শিক্ষার্থীরা এবং বিরোধী ছাত্র সংগঠনের সমর্থকরা ভোট দিতে না পারে । কয়েকদিন ধরেই সাধারণ ছাত্রদের হুমকি দিয়ে হলগুলো পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রলীগ নেতারা।

ভোটের সময় তথ্য সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে উল্লেখ করে তিনি বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে জনগণের মধ্যে গভীর আশঙ্কা রয়েছে। বিরোধী মতের শিক্ষকদের ডাকসু নির্বাচনে কোনো দায়িত্বে রাখা হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads