মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মাষ্টার কম্পিউটার খ্যাত শফিকুল ইসলামকে ১৫ দিনের জেল ও ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের টীম। এছাড়াও তার সত্ত্বাধিকারী মাষ্টার কম্পিউটারের দোকান সিলগালাও করা হয়।
সোমবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় শহরের স্টেশন রোডের মাষ্টার কম্পিউটার নামক দোকানে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম শহরের শান্তিনগর এলাকার মোবারক আলীর ছেলে বলে জানা গেছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন বলেন, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ট্রেনের টিকিট বিক্রি করেন মাষ্টার কম্পিউটারের সত্ত্বাধিকারী শফিকুল ইসলাম। অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ীকে জেল ও জরিমানা করা হয়েছে। এছাড়াও তার ওই কম্পিউটারের দোকানটিও সিলগালা করা হয়।
তিনি আরও বলেন, ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির বিষয় স্বীকার করেন ওই ব্যবসায়ী শফিকুল ইসলাম। তার বিরুদ্ধে কয়েক জন সাক্ষীও দিয়েছেন।





