জাতীয়

টেকনাফ ও ঘুমধুমের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে আটক রোহিঙ্গাদের

  • টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ এপ্রিল, ২০২০

মালয়েশিয়াগামী ফেরত ৩৯৬ জন রোহিঙ্গাকে ইউএনএইচসিআর এর কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের ১৪ দিনের রাখা হচ্ছে টেকনাফ ও ঘুমধুমের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে। আজ দুপুরে কোষ্টগার্ড সদস্যরা এসব রোহিঙ্গাদের ইউএনএইচসিআর এর কাছে হস্তান্তর করে।

ইউএনএইচসিআর এর নির্ভরযোগ্য সুত্র জানান, টেকনাফের বাহারছড়া শামলাপুরের জাহাজ ঘাট থেকে মালয়েশিয়াগামী ফেরত আটক ৩৯৬ জন রোহিঙ্গাকে আজ দুপুরে ইউএনএইচসিআর এর কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। আগে থেকে প্রস্তুত রাখা টেকনাফ ও ঘুমধুম ট্রানজিট সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হবে তাদের।

টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের কর্মকর্তা লে. কমান্ডার এম সোহেল রানা বলেন, রোহিঙ্গা ভর্তি জাহাজ টেকনাফ জাহাজপুরা ঘাট দিয়ে উঠা ৩৯৬ জন রোহিঙ্গাকে প্রাথমিক চিকিৎসাসহ মানবিক সেবা শেষে ইউএনএইচসিআর এর কাছে হস্তান্তর করা হয়েছে। করোনা ভাইরাস সংকটে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখতে টেকনাফ কেরুনতলী ও ঘুমধুম প্রাতিষ্টানিক কোয়ারেনটাইনে নিয়ে যাওয়া হচ্ছে।

কক্সবাজার অতিরিক্ত আরআরআরসি মো. সামসুদ্দুজা নয়ন জানান, ইউএনএইচসিআর এর মাধ্যমে এসব রোহিঙ্গাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখতে টেকনাফ কেরুনতলী ও ঘুমধুম প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হবে। তারা কে কেন ক্যাম্পে আশ্রয় নিয়েছিল তা যাচাই করা হচ্ছে। ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

রোহিঙ্গারা জানান, গত দুই মাস পুর্বে ৪২২ জন রোহিঙ্গা ভর্তি একটি ট্রলার সাগর পথে মালয়েশিয়া পাড়ি দেয়। কিন্তু সে দেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে ফিরে আসে। সাগরে এত দিন ভাসমান থাকাকালীন তাদের ট্রলারে ২৮ জন মারা যায়।

গত বুধবার রাত ৯ টার দিকে মেরিনড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া শামলাপুরের জাহাজ ঘাট থেকে ৩৯৬ জন রোহিঙ্গাকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা। তাদের বহনকারী জাহাজটি জব্দ করা হয়। আজ সকালে এসব রোহিঙ্গাদের টেকনাফ ট্রানজিট ঘাটে নিয়ে আসা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads