টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

প্রতীকী ছবি

অপরাধ

টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ১২ মার্চ, ২০২০

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফের লেদা এলাকার নুর আহমদের ছেলে নুর কামাল (৩৫), কক্সবাজারের ওমখালী এলাকার আবদুস শুক্কুরের ছেলে সাইফুল ইসলাম (৩৪)।

তারা দুজনই চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসী জকির গ্রুপে সক্রিয় সদস্য বলে দাবী করেছে র‌্যাব কর্মকর্তা। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য হাবিলদার খাইরুল, এ এস মাহি আবু কায়সার ও সার্জেন হুমায়ুন আহত হয়।

র‍্যাব জানিয়েছে, রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় কুখ্যাত ডাকাত জকির গ্রুপের সদস্য সংঘবদ্ধভাবে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছেন। এমন সংবাদে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা উপস্থিতি টের পেয়ে র‌্যাব টহল দলকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছু সময় গুলি বিনিময়ের পর এক পর্যায়ে কুখ্যাত ডাকাত জকির গ্রুপের সদস্যরা পালিয়ে যায়।

পড়ে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল , ৬ রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ নুর কামাল ও মোঃ সাইফুলকে উদ্ধার করে ১২ মার্চ বৃহস্পতিবার ভোর রাত ১ টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।   জরুরী বিভাগের চিকিৎসক ডা. প্রনয় রুদ্র  তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়।

র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব এক্স বিএন জানান, ‘ মেরিন ড্রাইভ সড়কে একদল ডাকাত অবস্থান করছে এমন সংবাদে অভিযানে গেলে র‌্যাব-ডাকাত বন্দুক যুদ্ধেও ঘটনা ঘটে। এতে দু জনের গুলিবিদ্ধ মৃতদেহ ও অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।   

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads