টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জুলাই, ২০২০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগ নেতা মোঃ রনি শেখের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। পরে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শান্তির দাবীতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা নাকিব হোসেন তরফদারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রনি শেখকে নড়াইল জেলার নড়াগাতি থানার মুলশ্রী গ্রামে কৌশলে ডেকে নিয়ে মারধর করে একদল যুবক। আহত রনি শেখকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads