টাঙ্গাইলে সেরা সখীপুর থানার ওসি

সংগৃহীত ছবি

সারা দেশ

টাঙ্গাইলে সেরা সখীপুর থানার ওসি

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, ২০২০

টাঙ্গাইলের সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম ওসি আমির হোসেনকে ক্রেস্ট ও সনদ তুলে দিয়ে অভিনন্দন জানান।

জানা যায়, টাঙ্গাইলের ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মাসিক কার্যক্রম মূল্যায়ন করে সখীপুর থানার ওসি আমির হোসেনকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। একইসঙ্গে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই বিজয় দেবনাথ ও শ্রেষ্ঠ উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে এসআই মনিরুজ্জামানকে নির্বাচিত করা হয়েছে। তারা উভয়ই সখীপুর থানায় কর্মরত। এ সংবাদে সখীপুর থানায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

ওসি আমির হোসেন বলেন, এ অর্জন আমার একার নয়। থানার সকল সদস্যের ইতিবাচক ও দায়িত্বশীল কার্যক্রমের কারণে এমন ফলাফল এসেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads