বিদেশ

টাইমস স্কয়ারে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ অগাস্ট, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের গল্প শোভা পাচ্ছে নিউইয়র্কের টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে। প্রদর্শিত হচ্ছে অডিও-ভিজুয়াল ক্লিপ। ক্লিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ বিভিন্ন সময়ের স্মরণীয় মুহূর্তগুলো রয়েছে।

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের কেন্দ্রস্থলে এই আয়োজনটি করেছে নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন।

এ আয়োজনের উদ্যোক্তা ফাহিম ফিরোজ বলেন, জাতীয় শোক দিবসের এই দিনে বঙ্গবন্ধুর জীবন এবং সংগ্রামকে সারা পৃথিবীর মানুষের সামনে আমরা তুলে ধরতে পারছি। এ আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। ১৫ আগস্ট রাত ১২টা থেকে আগামী ২৪ ঘণ্টা বিরতি দিয়ে তিন ঘণ্টা দেখানো হবে জাতির পিতার আন্দোলন-সংগ্রামের নানা দিক।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডে এই প্রদর্শনী চলবে ৭২০ বার। প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন।

বিশ্বের মানুষের সামনে বঙ্গবন্ধুকে উপস্থাপনের এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রাবাব ফাতেমা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ অসংখ্য প্রবাসী বাঙালি এই শোক যাপনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads