টঙ্গীবাড়ীতে এক হাজার কেজী ইলিশ জব্দ ২৬ জনের কারাদণ্ড

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে মা ইলিশ মাছ ধরা এবং কেনার অপরাধে আটকৃতরা

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

টঙ্গীবাড়ীতে এক হাজার কেজী ইলিশ জব্দ ২৬ জনের কারাদণ্ড 

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ অক্টোবর, ২০১৯

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে ইলিশ মাছ ধরা এবং কেনার অপরাধে ২৬ জনের ৫দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় এক হাজার কেজি ডিমওয়ালা ইলিশ জব্দ করা হয়। 

আজ শনিবার ভোর ৫টা হতে সকাল ৭টা পর্যন্ত উপজেলার হাসাইল নদীর পাড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে গাড়ী তল্লাসী করে ২৬জনকে মাছ সহ আটক করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিলি করে দেয়া হয়। 

আটকৃতরা হলেন উপজেলার পুড়াপাড়ার মোবারক, শুভ, ফাহিম, আকাশ শেখ, সাব্বির বেপারী ও দুলাল শেখ, ডোরাবতির তোফাজ্জল হোসেন, মকবুল ঢালী, শহীদ, মঙ্গল বিশ^াস ও আব্দুল হাই, নগরকান্দির শরিফ, রাউৎভোগের শাহীন ও শান্ত, হাসকিরার নিভু, নাজির, কুরমিরার কাইসার হালদার ও আ: খালেক, ডহরির তাজেল বেপারী ও শাকিল, ধীপুরের সেলিম, সিলেটের সারার কোনার রোজেন মিয়া, নগরকান্দির ফয়সাল, আদাবাড়ির মোবারক, নয়াগাওয়ের জাহিদুল ইসলাম, লৌহজং এর বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকতা, মৎস কর্মকতাসহ স্থানীয় থানার পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা: হাসিনা আক্তার আটককৃতদের ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক দণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads