মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার ইউপি মেম্বারের বিরুদ্ধে হতদরিদ্র ব্যক্তির খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
২০১৬ সালে টঙ্গীবাড়ি থানার বেতকা ইউনিয়নের মো: আফাজউদ্দিনের ছেলে মো: দেলোয়ার মুন্সীর নামে হতদরিদ্রের কার্ড হয়। বেতকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার মো: হাসেম বেপারী মো: দেলোয়ার মুন্সীর নিকট থেকে তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নেয়। দীর্ঘ চার বছর পর তিনি ৪ এপ্রিল তারিখ হতদরিদ্রদের মাঝে চাল বিতরণের সময় জানতে পারেন তার নামে ২০১৬ সালে কার্ড হয়েছে আর সেই কার্ডের চাল স্থানীয় মেম্বার নিজে আত্মসাৎ করেছে।
দেলোয়ার হোসেন মুন্সী জানান- আমি কখনো চাল পাইনি। আমার অভাবের সংসার, দিন আনি দিন খাই, গরিবের হক আত্মসাৎ করছে আল্লাহ সইবে না।
রবিবার উপজেলা নির্বাহী কর্মকতা মোসা: হাসিনা আক্তার বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দাখিল করেন তিনি।
অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, জেলা খাদ্য অধিদপ্তর কর্মকতা, উপজেলা খাদ্য অধিদপ্তর কর্মকর্তা বরাবর দাখিল করেন।
ইতোপূর্বে ইউপি মেম্বার মো: হাশেম বেপারীর বিরুদ্ধে স্থানীয় মৃত মো: ছোবান শেখ এর ছেলে মো: মুরাদ দূর্নীতির অভিযোগ দায়ের করে।
মেম্বার মো: হাশেম বেপারী জানান, চাল বিতরণে কোন অনিয়ম হয়নি, চাল বিতরণের সময় উপজেলা খাদ্য কর্মকতা উপস্থিত থেকে তদারকি করেন।





